ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১

চাঁদের গাড়ি (জীপ) উল্টে রাঙামাটির বাঘাইছড়িতে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলার খাগড়াছড়ির দীঘিনালা সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাক্তির নাম মোফাজ্জল হোসেন (৪০) বলে জানা গেছে।


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে একটি চাঁদের গাড়ি তামাক নিয়ে রওনা দেয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এসময় গাড়িটি দুইটিলা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে তামাক বোঝাই গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িতে চালকসহ ছিল আরও চারজন।


ঘটনাস্থলে চালকের সহকারী মো. মোফাজ্জল হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত এগিয়ে আসে পুলিশ ও স্থানীয়রা। এ দুর্ঘটনায় মারাত্মক আহত হন চালকসহ আরও তিন জন।


সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান বলেন তারা চিকিৎসাধীন আছে । নিহত মো. মোফাজ্জল হোসেনের মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি আরো বলেন এঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা করা হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑